সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৮১ | চ্যানেল খুলনা

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৮১

চ্যানেল খুলনা ডেস্কঃগত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৩১৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৭২ জনের, মোট শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।

আজ সোমবার (১ জুন) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইল বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি। তিনি জানান, মৃত্যুবরণকারী ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ, ৩ জন নারী। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস বিশ্বের ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী করোনায় (কোভিড-১৯) আক্রন্ত হয়েছেন ৬২ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজারের বেশী। এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন এক লাখের বেশী মানুষ। তবে বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৮ লাখ মানুষ।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

খুলনায় আতঙ্ক ছড়াচ্ছে হাম, হাসপাতালে ভর্তি ৭৮ শিশু

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।