সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে প্রনোদনায় ব্যাপক অনিয়ম | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে প্রনোদনায় ব্যাপক অনিয়ম

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে বাবুর্চির নাম ঈমামের তালিকায় দিয়ে প্রকৃত ঈমামকে প্রনোদনার টাকা থেকে বঞ্চিত করার অপচেষ্টার অভিযোগ উঠেছে।
এ অভিযোগে মোড়েলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বলইবুনিয়া ইউনিয়নের কিসমত জামুয়া পশ্চিম পাড়া জামে মসজিদের সভাপতি ও কিসমত জামুয়া ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. শহিদুল ইসলাম খান।
অভিযোগে তিনি জানান, করোনার কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মসজিদের ঈমামের প্রনোদনার টাকা প্রদানের ঘোষনা করেন। এজন্য উপজেলার সকল মসজিদের ঈমাম ও সভাপতির নামের তালিকা প্রনয়নও  করা হয়েছে। আর এ কিসমত জামুয়া পশ্চিম পাড়া জামে মসজিদ ঈমাম ও সভাতির নাম প্রণয়নে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ওয়ার্ড মেম্বর রুস্তম আলী খান মসজিদের ঈমাম হাফেজ মো. হাসিব খান ও সভাপতি পদে তার নাম বাদ দিয়ে দেন। তদস্থলে ঈমাম হিসেবে সুরমান ভূইয়া ও সভাপতি হিসেবে মেম্বর নিজের নাম দিয়ে তালিকা উপজেলা প্রশাসনে তালিকা জমা দেন। তিনি আরো জানান, সুরমান ভূইয়া বাবুর্চির কাজ করে আর তার ঈমামমতি করার কোন যোগ্যতাও নেই।
এ ব্যাপারে সুরমান ভূইয়া বলেন, তিনি মাঝে মাঝে এ মসজিদে ঈমামের দায়িত্ব পালন করেন। তার নাম ঈমামের তালিকাভূক্ত কিভাবে গেল তা মেম্বর রুস্তম আলী খান জানেন। মেম্বর রুস্তম আলী খানকে মুঠো ফোনে  চেষ্টা করে পাওয়া যায়নি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।