সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে সেবার নৌকা নিয়ে প্রত্যন্ত গ্রামে খাদ্যসামগ্রী বিতরন করলেন ইউএনও | চ্যানেল খুলনা

কাউখালীতে সেবার নৌকা নিয়ে প্রত্যন্ত গ্রামে খাদ্যসামগ্রী বিতরন করলেন ইউএনও

কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি : প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে ছুটির দিনেও পিরোজপুরের  কাউখালীর প্রত্যন্ত গ্রামে সেবার নৌকা নিয়ে চাল ও শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো ত্রাণ সামগ্রী শুক্রবার সকালে (২৯মে) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সাপলেজা,জোলাগাতী,ফলইবুনিয়া এবং আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামে গ্রামে সেবার নৌকায় ঘুরে নিজের হাতে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করছেন কাউখালীর ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম.শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান সিকদার মো.দেলোয়ার হোসেন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা.খালেদা খাতুন রেখা বলেন, করোনার কারণে ঘরবন্দি কোনো মানুষ যাতে না খেয়ে থাকে, সেটি নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে নিজেই ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছি। ত্রাণ সামগ্রী উপজেলার সর্বত্র পৌঁছাতে দিনরাত কাজ করে যাচ্ছি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।