সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশু শিক্ষার্থীর সুমানার মৃত্যু | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশু শিক্ষার্থীর সুমানার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুমনা আক্তার(৪) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (২৬ মে) মঙ্গলবার দুপুরে পূর্ব সরালিয়া এলাকায়।

নিহতের পিতা পান্নান শিকারি জানান, ঘটনার দিন বেলা ১১টার দিকে শিশু কণ্যা সুমানা আক্তার(৪) বড় ভাই আফতাফ শিকারীর হাত ধরে একই গ্রামে নানা বাড়ির উদ্যোশে যাচ্ছিলো। এ সময় শরণখোলা মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিকারী বাড়ির মোড়ে রাস্তা ক্রসিংয়ের সময় কেয়ার থেকে যাত্রী বাহী একটি ব্যাটারী চালিত অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাথা ও বুকে আঘাত পেয়ে গুরুত্বর জখম হয়। তাৎক্ষনিক তাকে আর এম আধুনিক হাসাপতালে নিয়ে গেলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নজরুল ইসলাম ফারুকী শিশু সুমানাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত সুমানা আক্তার পশ্চিম সরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেনীর শিক্ষার্থী। তার পিতা পূর্বসরালিয়া গ্রামের পান্না শিকারী বেসরকারি সংস্থা আমামিজু প্রকল্পের দিনমজুরের কাজ করতেন। নিহত শিশুর পরিবারে মাতা কুলসুম বেগম, বড় ভাই আফতাব শিকারী, পিতা পান্না শিকারী রয়েছে।

এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থালে ছুটে যান মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান সহ স্থানীয় লোকজন। নিহত শিশু শিক্ষার্থী সুমানার মৃত্যুতে পরিবারের স্বজনদের কান্নায় নিস্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।