সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জয়পুরহাটে পাচারকালে ৫০ মেট্রিক টন গমসহ ৩টি ট্রাক জব্দ | চ্যানেল খুলনা

জয়পুরহাটে পাচারকালে ৫০ মেট্রিক টন গমসহ ৩টি ট্রাক জব্দ

চ্যানেল খুলনা ডেস্কঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা খাদ্য গুদাম থেকে পাচারের সময় ৫০ মেট্রিক টন গমসহ তিনটি ট্রাক জব্দ করেছে র‌্যাব ও পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুরে পাচারের সময় গমসহ ট্রাক তিনটি আটক করা হয়।

র‌্যাব জানায়, আক্কেলপুর পৌর এলাকার হাসতাবসন্তপুর বিলের আশ্রয়ন প্রকল্পের সংস্কার কাজের জন্য ৩৯১ মেট্রিক টন গম বরাদ্দ হয়। কিন্ত সংশ্লিষ্ট কমিটি বেশি লাভের আশায় সরকারি নির্দেশনা অমান্য করে শ্রমিক না লাগিয়ে এক্সিভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু করেন। পরে কাজ শেষ না করেই খাদ্য গুদাম থেকে বরাদ্দের গমগুলো অন্যত্র বিক্রি করে দেয় কমিটির সদস্যরা।
শুক্রবার জুমার নামাজের সময় খাদ্য গুদাম থেকে গোপনে ৩টি ট্রাকে ৫০ মেট্রিক টন গম পাচারের সময় পুলিশ ও র‌্যাব সদস্যরা গমগুলো জব্দ করে। এ সময় ট্রাক ফেলে চালক, হেলপার, গমের মালিক ও উপজেলা খাদ্য গুদামের লোকজন পালিয়ে যায়।

জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।