সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বোচ্চ পরীক্ষায় করোনা শনাক্তের নতুন রেকর্ড | চ্যানেল খুলনা

সর্বোচ্চ পরীক্ষায় করোনা শনাক্তের নতুন রেকর্ড

চ্যানেল খুলনা ডেস্কঃদেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৫ জন।

শুক্রবার (১৫ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ হাজার ৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১ হাজার ২০২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৯৮ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৮৮২ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৪ লাখ ৪২ হাজার ১৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ২ হাজার ৩৭৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৭ লাখ ৩ হাজার ৮০৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

খুলনায় আতঙ্ক ছড়াচ্ছে হাম, হাসপাতালে ভর্তি ৭৮ শিশু

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভাজার আগে বাদাম ধুয়ে নেবেন কেন? জেনে নিন চীনাবাদামের গুণাগুণ

বাংলাদেশে বছরে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত ১২ হাজারের বেশি নারী

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।