সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে ৪৮ বছর বয়স থেকে বয়স্ক ভাতা তুলছেন এক নারী | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে ৪৮ বছর বয়স থেকে বয়স্ক ভাতা তুলছেন এক নারী

এম.পলাশ শরীফ : বাগেরহাটের মোড়েলগঞ্জে ৪৮ বছর বয়স থেকে সেতারা বেগম নামে এক নারী বয়স্ক ভাতা ভোগীর তালিকায় উঠেছেন। সেতারা বেগম টানা ১১ বছরে ৫০ হাজার ১০০ টাকা তুলে আত্মসাৎ করেছেন। একটি অভিযোগের প্রেক্ষিতে বুধবার ওই নারীর বয়স প্রতারনার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে।
নিয়ম অনুযায়ী মহিলা ৬২ ও পুরুষ ৬৫ বছর বয়স হলে বয়স্ক ভাতা পাবেন। কিন্তু এই সেতারা বেগম ৪৮ বছর বয়স থেকে বয়স্ক ভাতা ভোগ করছেন। ২০০৯ সাল থেকে ২০১৯ এর ডিসেম্বর পর্যন্ত সে তুলে নিয়েছে ৫০ হাজার ১ শত টাকা।
এ বিষয়ে জিউধরা ইউনিয়নের সাবেক ওই ইউপি সদস্য সেতারা বেগম বলেন, আমার অসহায়ত্বের কারনে সাবেক এমপির সুপারিশে আমার নামে বয়স্ক ভাতার কার্ড হয়। এটা অপরাধ হয়ে থাকলে আমার সুবিধামত সময়ে টাকা ফেরত দিয়ে দেব।
মোড়েলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, মোড়েলগঞ্জ সমাজ সেবা অফিসের ১৫৪ নং বয়স্ক ভাতার বইটি সেতারা বেগমের নামে। ২০০৯ সাল থেকে সে ভাতা পাচ্ছে। ওই সময় সে তার জন্ম তারিখ ১৯৩৮ সাল দেখিয়ে সুবিধাটা নিয়েছে। প্রকৃতপক্ষে তার জন্ম হয়েছে ১৯৬২ সালে।

এ ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, সেতারা বেগমের বয়স্ক ভাতা পাওয়ার বয়স হয়নি। সে জালিয়াতির আশ্রয়ে ও তৎকালীন কর্মকর্তাদেরকে ভুল তথ্য দিয়ে ভাতা সুবিধা নিয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।