সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় কর্মহীন চা দোকানি ও পিডিএফ সদ্স্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় কর্মহীন চা দোকানি ও পিডিএফ সদ্স্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :: বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বেসরকারি মানবিক সহায়তা সেলের মাধ্যমে চা দোকানী ও পিডিএফ সদস্যদের ত্রাণসামগ্রী এবং কর্মহীন পরিবারের মায়েদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত্ব শিশুখাদ্য প্রদান করা হয়েছে। ১৩ ই মে বুধবার সকালে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মাঠ এবং উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী প্রদান করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.শাহনাজ বেগম।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.শাহনাজ বেগম জানান; উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বেসরকারি মানবিক সহায়তা সেলের মাধ্যমে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে আজ ১২০ জন অসহায় কর্মহীন চা দোকানী ও পিডিএফ সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী এবং ৬০ কর্মহীন পরিবারের মায়েদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত্ব শিশুখাদ্য প্রদান করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও আলু। শিশুখাদ্যের মধ্যে রয়েছে সুজি, চিনি, দুধ, ডিম, বিস্কুট ও খেঁজুর।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী রাসেল আহম্মেদ, পিডিএফ ম্যানেজার প্রতাপ চন্দ্র দাস, ডুমুরিয়া জাতীয় পত্রিকা সাংবাদিক ফোরামের সভাপতি এম এ এরশাদ, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ মোড়ল, আওয়ামী লীগ নেতা আছফর হোসেন জোয়ারদার প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।