সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়া আঠারো মাইলে কালবৈশাখী ঝড়ে পল্লি বিদ্যুতের ব্যাপক ক্ষয় ক্ষতি | চ্যানেল খুলনা

ডুমুরিয়া আঠারো মাইলে কালবৈশাখী ঝড়ে পল্লি বিদ্যুতের ব্যাপক ক্ষয় ক্ষতি

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি :: রোববার রাতে ডুমুরিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে ঘর-বাড়ির ও স্থাপনার পাশাপাশি পল্লী বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে।ঝড়ের কবলে  গাছপালা ভেঙে বিদ্যুৎ লাইনের তার ছিড়ে যায়  লন্ডভন্ড হয়ে পড়ে চুকনগর অভিযোগ কেন্দ্রের পল্লী  বিদ্যুৎ এর আওতাধীন   অন্তত ১০কিলোমিটার লাইন।
চুকনগর অভিযোগ কেন্দ্রের লাইন ম্যান গ্রৈড (১) দেবদাশ আমাদের প্রতিনিধিকে জানায় ঝড়ের কবলে পড়ে চুকনগর আঠারো মাইল মাগুরাঘোনা চন্ডিপুর মালতিয়া আরশনগর বাদুড়িয়া ৩৩  কেভি ও ১১ কেভি লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  একই সাথে ডুমুরিয়া শাহপুর সহ বিভিন্ন  এলাকায় ১১  কেভি বৈদ্যুতিক লাইনের উপর গাছের ডালপালা  ভেঙে ও গাছপালা উপড়ে পড়ে। ৩৩ কেভিসহ মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ কিলোমিটার লাইন।
কাল বৈশাখী ঝড়ের কবলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে আঠারো মাইলের  বিদ্যুৎ ব্যবস্থা। উপজেলার চুকনগর আঠারো মাইল সাব ম্টেশন এক নম্বর ফিডারের আওতাধীন  বাদুড়িয়া আরশনগর মাগুরাঘোনা  চন্ডিপুর মালতিয়া  এলাকায় সড়কের পাশে ১১ কেভি বিদ্যুৎ লাইনের উপর গাছের ডাল ভেঙ্গে  পড়ে। একইভাবে চুকনগর চাকুন্দিয়া কাঁঠালতলা   এলাকাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের তারের উপর বড় বড় গাছের ডাল পালা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।   এলাকায় তাৎক্ষনিক চুকনগর অভিযোগ কেন্দ্রের লাইন ম্যান গ্রৈড ১ দেবদাশ ও সহকারি সুফল সহ।  রাত বারোটা পঁচিশ মিনিটে কিছু কিছু এলাকার বিদ্যুৎ লাইন চালু করতে সক্ষম হয়।পরবর্তীতে প্রায় সারারাত অক্লান্ত পরিশ্রম করে ভোর রাত চারটার দিকে আঠারো মাইল উপ কেন্দ্রের এক নাম্বার ফিডারের আওতাধীন সকল বৈদ্যুতিক লাইন সচল করতে সক্ষম হয়।
এ বিষয়ে চুকনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বলেন প্রায় এক দিন পর পর কালবৈশাখীর ঝড়ো হাওয়ায় চুকনগর অভিযোগ কেন্দ্রের আওতায় বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।কিন্তু আমরা দ্রূতগতিতে বৈদ্যুতিক লাইন মেরামত করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।