সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ব্যবসায়ী সাইফুজ্জামানের মানবিকতা; পাঁচ শতাধীক দুঃস্থ পেল খাদ্য সহায়তা | চ্যানেল খুলনা

রামপালে ব্যবসায়ী সাইফুজ্জামানের মানবিকতা; পাঁচ শতাধীক দুঃস্থ পেল খাদ্য সহায়তা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা:: রামপালের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুজ্জামান ও ভাই শফিকুজ্জামান সোহাগের মানবিকতায় করোনা বিড়ম্বনায় ২য় বারের মত পাঁচ শতাধীক কর্মহীন দুঃস্থ খাদ্য সহায়তা পেলেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় বড়দিয়া হাজী আরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আবু সাইদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তার পিতা ইকলাস শেখ, মুক্তিযোদ্ধা শেখ আঃ হক দুখু, শেখ আজম হোসেন, আলহাজ্ব হাফেজ মোঃ মোল্যা হাজিদুল ইসলাম, পেশ ইমাম হাফেজ জুলফিকার হোসেন প্রমুখ। খাদ্য সহায়তা বিতরণকালে সমাজ সেবক সাইফুজ্জামান বলেন, আমাদের সম্পদে দুঃস্থদের হক রয়েছে। এই করোনা মহামারীতে পড়ে মানুষ অসহায়ভাবে জীবন যাপন করছে। আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিৎ। তিনি তার পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চান। উল্লেখ্য ইতি মধ্যে প্রথম পর্যায়ে আদাই শতাধীক দুঃস্থকে একইভাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।