সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত | চ্যানেল খুলনা

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. সাদেক (২২)। বৃহস্পতিবার (৭ মে) ভোরে পালংখালীর রহমতেরবীল সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সাদেক উখিয়ার বালুখালী ৮নং ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকাচ্ছে ইয়াবা কারবারিরা এমন খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ইয়াবা কারবারিরা। বিজিবিও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা করা হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।