সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ত্রাণের ছদ্মবেশে কাভার্ড ভ্যানে ৫০ হাজার ইয়াবা, আটক ২ | চ্যানেল খুলনা

ত্রাণের ছদ্মবেশে কাভার্ড ভ্যানে ৫০ হাজার ইয়াবা, আটক ২

চ্যানেল খুলনা ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে ‘ত্রাণবাহী ছদ্মবেশে’ আসা একটি কাভার্ড ভ্যান থেকে এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই জনকে আটক এবং কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ডেইল পাড়া ইয়াবাসহ ট্রাকটি জব্দ করা হয়।
আটকরা হলেন- চট্টগ্রাম শহরের কালামিয়া বাজার এলাকার আইয়ুব আলীর ছেলে করিম উল্লাহ (৩৫) এবং সুনামগঞ্জের তাহিরপুর ইউনিয়নের লাকসাম এলাকার মোহাম্মদ সোলাইমানের ছেলে নুর মোহাম্মদ (৩২)।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আজাদ জানান, মঙ্গলবার সকালে ছোট মহেশখালী ইউনিয়নের ডেইল পাড়ায় ছোট মহেশখালী উচ্চ বিদ্যালয় গেইট এলাকায় অবস্থান নেওয়া মালবাহী একটি কাভার্ড ভ্যানের লোকজনের গতিবিধি সন্দেহজনক দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে তল্লাশি করে । এসময় কাভার্ড ভ্যানের পাটাতনের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যা। এসময় গাড়িতে থাকা দুজন আটক করে পুলিশ।

ওসি বাবুল বলেন, আটকরা প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, করোনায় দুর্যোগ কবলিত মানুষদের সহায়তার জন্য কাভার্ড ভ্যানটি দেড়শ’ প্যাকেট ত্রাণ সামগ্রী নিয়ে সোমবার (৪ মে) রাতে চট্টগ্রাম থেকে মহেশখালীতে পৌঁছায়। গাড়িতে থাকা লোকজন ত্রাণ সামগ্রী কেনার ভাউচার আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের দেখিয়ে মহেশখালীতে প্রবেশ করেছে। পরে তারা ত্রাণ সামগ্রী গুলো ছোট মহেশখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওসমান গনির সহায়তায় স্থানীয়দের মাঝে বিতরন করে। পরে গাড়িটি চট্টগ্রামে ফেরার জন্য প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালায় পুলিশ।

ওসি বাবুল জানান, আটকদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। উদ্ধার করা ইয়াবার চা লান পাচারের সঙ্গে কারা জড়িত রয়েছে সেটির রহস্য উন্মোচনে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।