সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের মারপিট | চ্যানেল খুলনা

ইউপি সদস্য বাবুল জেল হাজতে

রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের মারপিট

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের মারপিট ও হুমকি প্রদানের অভিযোগে আটক পেড়িখালী ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য মোঃ বাবুল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কর্তব্যরত চিকিৎসককে মারপিট ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলাটি করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুকান্ত কুমার পাল। জানা গেছে, মঙ্গলবার রাতে অভিযুক্ত ইউপি সদস্য বাবুল তার এক অত্মীয়কে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এসময় তিনিি কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের সাথে বাকবিতান্ডায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে তার আত্মীয়াকে সাথে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে কিল ঘুষি শুরু করেন। তাৎক্ষনিকভাবে রামপাল থানার ওসিকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে বাবুলকে আটক করে। ওই সময়ে তার সাথে তাকা এক আত্মীয়া পারিয়ে যায়। এঘটনায় কর্তব্যরত চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বাবুলে বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি নিশ্চিত করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।