সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পুলিশ দেখে পুকুরে ঝাঁপিয়ে চালকের মৃত্যু | চ্যানেল খুলনা

পুলিশ দেখে পুকুরে ঝাঁপিয়ে চালকের মৃত্যু

রাজশাহী প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে পুলিশ দেখে পুকুরে ঝাঁপিয়ে ইকবাল হোসেন (৩৮) নামের এক গাড়িচালক মারা গেছেন। শনিবার রাত ৯টার দিকে নগরীর বড়বনগ্রাম চকপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ইকবাল ওই এলাকার মৃত আবদুস সালামের ছেলে। ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন বলে দাবি করছে পুলিশ। তবে পরিবারের দাবি, ইকবাল অনেক আগেই মাদক ছেড়ে দিয়েছেন।
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, শনিবার রাতে থানা পুলিশের একটি টহলদল নগরীর জিয়া শিশু পার্ক এলাকায় টহল দিচ্ছিল। এ সময় পুলিশ দেখে ইকবাল হোসেন পার্কের পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। এক পর্যায়ে পানিতে তিনি তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিএনপি নেতার সঙ্গে মারামারির ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দুই বছর অনুপস্থিত থেকেও অধ্যক্ষ পদের বেতন পাচ্ছেন আ.লীগ নেতা

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মৃত্যু

শিক্ষিকাকে মারধরের পরও নেই মামলা, সেই কর্মীর নামে আছে গ্রেপ্তারি পরোয়ানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।