সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটের রাখালগাছি তে বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন | চ্যানেল খুলনা

বাগেরহাটের রাখালগাছি তে বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

বাগেরহাট প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়নে হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল সকালে সি এন্ড বি বাজারে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নিজস্ব অর্থায়নে বিএনপির ভাইস চেয়ারম্যন তারেক জিয়ার নির্দেশনায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে হতদরিদ্র ও নিম্নবিত্ত ৯০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের পক্ষে জেলা যুবদলের সাবেক সভাপতি মাহাবুবুল হক কিশোর, সদর থানা বি এন পির সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু, কৃষক দলের সভাপতি জুয়েল, রাখালগাছি ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক মাহাফুজুর রহমান সেন্টু,সদস্য সচিব খান গোলজার আলি, শেখ সেলিম, শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম গোরা,মুরছালিন, ছাএদলের সাধারন সম্পাদক নাজমুল হাচান,ও হাবিব সহ বি এন পির সকল অংঙ্গ সংঘটনের নেতা কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, করোনায় বেকার জীবন যাপন করায় হত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরা আর্থিক সংকটে পড়েছে। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এই অবস্থায় অসহায়দের পাশে দাড়াতে ব্যক্তিগত অর্থায়নে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।