সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জে "প্রমিক্সকো গ্রুপ"র মেডিকেল ইকুইপমেন্ট সহায়তা | চ্যানেল খুলনা

গোপালগঞ্জে “প্রমিক্সকো গ্রুপ”র মেডিকেল ইকুইপমেন্ট সহায়তা

টুঙ্গিপাড়া প্রতিনিধি:: করোনা ভাইরাসে বিপর্যস্ত সারাদেশ। দেশের মানুষের সুরক্ষায় সরকার প্রথম দিক থেকে এগিয়ে এসেছে। এ সময় নানা মেডিকেল যন্ত্রাংশ ও পণ্য দিয়ে হাসপাতালগুলোতে রোগীদের সুরক্ষায় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এই পদক্ষেপে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রথম মেডিকেল ইকুইপমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রমিক্সকো।
গোপালগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও হাসপাতালে পিপিই, গগলস, হ্যান্ড স্যানিটাইজার, প্রটেক্টিভ ও সার্জিকাল মাস্ক, হ্যান্ড গ্লোভস, আইসোলেশন গাউন, হেড কভার, সু কভার সহ করোনা ভাইরাস মোকাবেলায় ব্যবহৃত পণ্যসমূহ প্রমিক্সকো গ্রুপের স্বত্তাধিকারী মৌসুমী ইসলাম বিশেষ ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৌঁছে দেন।

ইকুইপমেন্ট সমূহ বুঝে নেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: ইলিয়াছুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান উপস্থিত ছিলেন।

প্রমিক্সকো’র পণ্যসমূহ গ্রহণের পর জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, করোনা সংকট মোকাবেলায় প্রমিক্সকো গ্রুপ মানবিক সহায়তার যে হাত বাড়িয়ে দিয়েছে তাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জীবনের ঝুঁকি নিয়ে সরকারের বিভিন্ন বিভাগের যেসব কর্মকর্তা, কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসব পন্যসমূহ তাদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সামনের দিনগুলোতেও প্রমিক্সকো গ্রুপ এভাবে সরকারের পাশে থাকবে।

প্রমিক্সকো গ্রুপের সরবরাহকৃত মেডিকেল ইকুইপমেন্ট এর মধ্যে ছিলো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) – ২০০ পিস, গগলস – ১০ পিস, হ্যান্ড স্যানিটাইজার ২৫০ মিলি – ১০০ পিস, সার্জিকাল মাস্ক – ২০০ পিস, মাস্ক বিডি ৯৫ – ২০০ পিস, মাস্ক পিএন – ২০০ পিস, হেড কভার – ৫০০ পিস, সু কভার – ৫০০ জোড়া, হ্যান্ড গ্লোভস – ২০০ পিস এবং আইসোলেশন গাউন – ১০০ পিস।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।