সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত | চ্যানেল খুলনা

মাগুরায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের মৃগীডাঙ্গা  গ্রামে । তিনি গার্মেন্টস শ্রমিক ছিলেন, গত ১৭ এপ্রিল গাজীপুর থেকে বাড়িতে আসেন।

জেলা সিভিল সার্জন চিকিৎসক প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যাক্তি এখন শারীরিকভাবে সুস্থ আছেন। তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চিকিৎসকরা তার খোঁজ খবর নিচ্ছেন। প্রয়োজন হলে তাকে হাসপাতালের আইসোলেশনে আনা হবে। আক্রান্ত ব্যক্তির বাড়ি সহ আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে গত চব্বিশ ঘণ্টায় ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের ৪ জন, নড়াইলের চার চিকিৎসকসহ ৫ জন, কুষ্টিয়ার ২ জন, মেহেরপুরের ১ জন এবং মাগুরার ১ জনসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবি উপাচার্য জনাব প্রফেসর ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন চিকিৎসক শেখ মো. আবু শাহিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।