সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চার মাসের বেতন বাকি! সাকিবের কাঁকড়া ফার্মে শ্রমিকদের তুমুল বিক্ষোভ | চ্যানেল খুলনা

চার মাসের বেতন বাকি! সাকিবের কাঁকড়া ফার্মে শ্রমিকদের তুমুল বিক্ষোভ

চ্যানেল খুলনা ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাসুদ মোড়ে অবস্থিত ‘‌সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড’। যেখানকার শ্রমিকরা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। আর বকেয়া বেতনের দাবিতে রীতিমতো আন্দোলনে নেমেছেন।

৫০ বিঘা জমির ওপর সাকিবের খামারটি অবস্থিত। চার বছর আগে শুরু হওয়া খামারটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করেন। বারবার সময় নিয়েও বেতন না দেওয়ায় বাধ্য হয়ে সোমবার (২০ এপ্রিল) সকালে আন্দোলনে নেমেছেন তারা।
মহিদুল ইসলাম নামের একজন শ্রমিক বলেন, ‘চার মাস ধরে আমাদের কোনো বেতন দেওয়া হয় না। করোনা প্রাদুর্ভাবে কঠিন অবস্থায় দিন কাটাচ্ছি।’

বিক্ষোভের একপর্যায়ে ঘটনাস্থলে র‌্যাবের একটি টহল টিম উপস্থিত হয়। এরপর শ্রমিকদের সামাজিক দূরত্ব বজায় না থাকায় তাদের সরিয়ে দেওয়া হয়।

শ্রমিক মনোয়ারা বলেন, ‘করোনা পরিস্থিতিতে ঘরে খাবার না থাকায় ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।’ ফার্ম কর্তৃপক্ষ অবশ্য আগামী ৩০ এপ্রিলের মাঝে সমস্ত বকেয়া পরিশোধ করে দেওয়া কথা বলেছেন। ততদিন পর্যন্ত এই মানুষগুলোর কী হবে, তা অনিশ্চিত। এ ব্যাপারে সাকিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।