সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অভিজ্ঞতা নিতে ভারতে যাচ্ছেন রেলমন্ত্রী | চ্যানেল খুলনা

অভিজ্ঞতা নিতে ভারতে যাচ্ছেন রেলমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ রেল ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা নিতে ভারতে যাচ্ছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ভারত সরকারের আমন্ত্রণে শনিবার (৩ আগস্ট) বিকেলে রেলমন্ত্রীসহ ৮ সদস্যের প্রতিনিধি দল ভারতের উদ্দেশে রওনা হন।
প্রতিনিধি দলে রয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আসাদুজ্জামান নূর এমপি (নীলফামারী-২) ও হীরা মোহাম্মাদ ইব্রাহিম এমপি (নোয়াখালী-১)। এছাড়াও রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধিরা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভারতে প্রতিনিধি দলটি রেলওয়ের ক্যাটারিং সার্ভিস, টিকিটিং সিস্টেম এবং রেল অপারেশন সিস্টেম পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন লাইন অব ক্রেডিটের অর্থায়নে চলমান প্রকল্প, ১০টি ব্রডগেজ ও ১০টি মিটারগেজ লোকোমোটিভ ইঞ্জিন দ্রুত সরবরাহ এবং অন্যান্য বিষয়ে বৈঠক করবেন।
আগামী ৮ আগস্ট প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।
ইন্দোনেশিয়া থেকে নতুন করে ২০০টি মিটারগেজ কোচ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ২৬টি মিটারগেজ কোচ দেশে এসেছে। তবে ইঞ্জিন সংকট থাকায় ২০০টি কোচ দেশে এলেও যাত্রী পরিবহন শুরু করা সম্ভব হবে না। যে কারণে সাময়িকভাবে ভারত থেকে ইঞ্জিন আনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌ প্রতিমন্ত্রী

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আবদুর রহমান সানী

লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।