সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টুঙ্গিপাড়ায় নারায়ণগঞ্জ থেকে আগত স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

টুঙ্গিপাড়ায় নারায়ণগঞ্জ থেকে আগত স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারায়ণগঞ্জ থেকে আগত স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বাড়ি উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের উত্তর পাকুরতিয়া গ্রামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত স্বামী স্ত্রী নারায়ণগঞ্জ থেকে গত ১৬ এপ্রিল পাকুরতিয়ার নিজ বাড়িতে আসে ও ১৭ তারিখ তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এরপর ১৯ তারিখ রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত স্বামী স্ত্রী নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরো জানান, তাদের রিপোর্ট পজিটিভ আসার পরে আজ সোমবার দুপুরে তাদের বাড়ি সহ আশেপাশের চারটি বাড়ি লকডাউন করে লাল নিশানা টানিয়ে দেয় পুলিশ প্রশাসন। এছাড়া ওই বাড়ির যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্বামী-স্ত্রী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে টুঙ্গিপাড়ায় মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। তবে টুঙ্গিপাড়ায় স্থায়ীভাবে বসবাসকারী কেউ আক্রান্ত হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।