সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মানবতার সেবায় দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন জিয়াউর রহমানের সৈনিকেরা | চ্যানেল খুলনা

মানবতার সেবায় দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন জিয়াউর রহমানের সৈনিকেরা

মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ড এবং চাউলিয়া ইউনিয়নে দূস্ত্য মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকালে ১৩০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি, ওয়াশিকুর রহমান কল্লোল, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক, আবু তাহের সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, তুহিন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সদর থানা যুবদলের অন্যতম নেতা, সাকিব মাহমুদ মানিক, সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিজনকে চাল, ডাল, মরিচ, তেল সহ ৭ কেজির প্যাকেট দেওয়া হয় । সেখানে অসহায় দরিদ্রদের মাঝে এই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের সময় ওয়াশিকুর রহমান কল্লোল বিএনপি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মত আওয়ামী লীগসহ সকল দলের নেতাকর্মীদের প্রতি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সাথে আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের প্রতীক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তাকে মাগুরা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, এবং ছাত্রদলের পক্ষ থেকে আবারো ধন্যবাদ জানান।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।