সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু! | চ্যানেল খুলনা

খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু!

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সালেহা বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপতালের মে‌ডি‌সিন ওয়ার্ডে মারা যান তিনি।তিনি রূপসা উপজেলার দেবীপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। তবে বৃদ্ধার মৃত্যুর কারণ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ওই বৃদ্ধা ৭ দিন আগে তার নাতির সাথে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। মঙ্গলবার রাতে তিনি বাড়িতে মারা গেছেন।রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার জানান, যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন তাদের তালিকা তৈরীর কাজ চলছে। তাদেরকে দ্রুত হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।খুমেকের মেডিসিন ওয়ার্ডের সহকা‌রী রে‌জিস্ট্রার ডা. অনল রায় ব‌লেন, সা‌লেহা বেগম কিছু‌দিন আ‌গে স্ট্রোক ক‌রে‌ছি‌লো। এছাড়া তার দু‌টি কিড‌নি কাজ কর‌ছি‌লোনা। হার্ট এবং কিড‌নি ফেল ক‌রে তি‌নি মারা গে‌ছেন। তার ম‌ধ্যে ক‌রোনার উপসর্গ ছি‌লো না। তার বা‌ড়ি লকডাউন করার প্রয়োজন নেই।
সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত বৃদ্ধা ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।