সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ত্রাণের তালিকায় নাম তুলতে টাকা নেয়ায় ইউপি সদস্য কারাগারে | চ্যানেল খুলনা

ত্রাণের তালিকায় নাম তুলতে টাকা নেয়ায় ইউপি সদস্য কারাগারে

ত্রাণ,তালিকা, নাম, তুলতে, টাকা, নেয়ায়, ইউপি, সদস্য, কারাগার, পূর্বপশ্চিমবিডি

চ্যানেল খুলনা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের দুস্থ ও কর্মহীন মানুষের তালিকা তৈরির সময় টাকা নিয়ে অন্তর্ভুক্তি করার অভিযোগে গজারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বর সোহেল মিয়া ও তার সহযোগী আলামিনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ সচিব মুসিউজ্জামান বাদি হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) সকালে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডে সমাজের দুস্থ ও কর্মহীন মানুষের তালিকা তৈরির কাজ শুরু হয়। এ সময় ইউপি সদস্য সোহেল মিয়া পুষ্টি ফটোস্ট্যাট এর মালিক আলামিনের সহযোগিতায় ফটোকপি করার নামে ২০০ লোকের প্রত্যেকের নিকট থেকে ১০০-১২০ টাকা করে আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য সোহেল মিয়া ও তার সহযোগী আলামিনকে আটক করে। পরে ভুক্তভোগী কর্মহীনদের সাক্ষীর ভিত্তিতে পুলিশে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ সচিব মুসিউজ্জামান বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, দুস্থ ও কর্মহীন মানুষের তালিকা তৈরি ও ত্রাণ নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না, সে যেই হোক।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।