সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সিলেটে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি চিকিৎসক | চ্যানেল খুলনা

সিলেটে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি চিকিৎসক

চ্যানেল খুলনা ডেস্কঃ সিলেটে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত ব্যক্তি সনাক্ত করা হয়েছে। আক্রান্ত হওয়া ওই ব্যক্তি সিলেটের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক। তার বয়স ৪৫ বছর।

রোববার (৫ এপ্রিল) রাত ৮টায় নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
অবুঝ চোখে তাকিয়ে আছে মেয়ে, কোলে তুলতে না পেরে অশ্রুজল পুলিশ বাবার
তিনি বলেন, এখন রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায় নি। তবে ঢাকা থেকে আমাদেরকে ফোনে জানানো হয়েছে সিলেটে এ চিকিৎসকের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নমুনা পাঠানো হয়। আজ (রোববার) তারা আমাদেরকে জানায় যে, রির্পোট পজেটিভ। তবে তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। আমরা এখনও সিদ্ধান্ত নেইনি বাসা লকডাউনের। তবে আলোচনা চলছে।
এরআগে সিলেটে করোনা সন্দেহে সর্বশেষ ১৮ জনের নমুনা পরীক্ষা করে কারও মাঝে পজিটিভ পাওয়া যায়নি। তাদের নমুনা ঢাকায় পাঠানো হলেও কারো নমুনায় পজিটিভ বা কেউ করোনা আক্রান্ত না থাকায় রিপোর্ট সিলেটে পাঠানো হয়নি।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়াও আরো ১০ জেলায় করোনা রোগী শনাক্ত হলেও সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।