সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নওগাঁর আত্রাইয়ে আবারো পনিতে ডুবে শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

নওগাঁর আত্রাইয়ে আবারো পনিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামে পুকুরে ডুবে সোহানা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহানা আক্তার উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামের সেলিমের মেয়ে। তবে কিছুতেই থামছে,না এ উপজেলায় শিশু অপমৃত্যুর হার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে খেলাধুলার জন্য ঘর থেকে বের হয় সোহানা। পুকুর পাড়ে খেলার সময় সোহানা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। কিছুক্ষণ পর তার স্থানীয়রা সোহানাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। এবং ছোট্ট নিষ্পাপ শিশু সোহানা আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।