সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিরাপদ দূরত্বে ত্রাণের প্যাকেট, একে একে সংগ্রহ করলেন ত্রিপুরা পল্লীর বাসিন্দারা | চ্যানেল খুলনা

নিরাপদ দূরত্বে ত্রাণের প্যাকেট, একে একে সংগ্রহ করলেন ত্রিপুরা পল্লীর বাসিন্দারা

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনাভাইরাস পরিস্থিতিতে ত্রাণ গ্রহণকালে ছিল না কোনো ভিড়, ধাক্কাধাক্কি, কাড়াকাড়ি এবং বিভিন্ন ভঙ্গিতে ফটোসেশন।পাহাড়ের পাদদেশে উন্মুক্ত ফসলের মাঠে নিরাপদ দূরত্বে ত্রাণের প্যাকেট সাজিয়ে রেখে দূরে দাঁড়িয়ে ছিলেন ত্রাণদাতা। ত্রাণ গ্রহণকারীরা এসে সুশৃঙ্খলভাবে প্যাকেট নিয়ে চলে যায়।

বুধবার বিকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের সোনাই ও মনাই ত্রিপুরা পল্লীর অধিবাসী পরিবারগুলোর সদস্যরা এমন ব্যতিক্রমী এক উপায়ে ত্রাণ গ্রহণ করেন।হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনের ব্যক্তিগত তহবিল থেকে এ সব ত্রাণ বিতরণ করা হয় বলে জানা গেছে।

ইউএনও রুহুল আমিন জানান, করোনাভাইরাস রোধে সরকারের সাধারণ ছুটির মধ্যে অনেকের মতো এই দুই পল্লীর কর্মক্ষমরাও কর্মহীন। তাই ব্যক্তিগত উদ্যোগে ১০৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশের জমিতে নির্দিষ্ট স্থানে ত্রাণ রাখা হয়েছে। তারা খুব সুশৃঙ্খলভাবে এসে যার যার ত্রাণ সংগ্রহ করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।