সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খুলনা জেলা প্রশাসন খাদ্যসামগ্রী বিতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন (সোমবার) রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার হতদরিদ্র, অসহায়, শ্রমিক, দিনমজুর, ভ্যান চালক ও কর্মসংকটে থাকা পরিবারগুলোতে ঘরে ঘরে যেয়ে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। করোনাভাইরাস সংক্রমণরোধে জনসমাগম এড়াতে খুলনা জেলা প্রশাসন এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে।

ডুমুরিয়া উপজেলায় তিন হাজার দরিদ্র মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ এবং উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।