সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ পালিত | চ্যানেল খুলনা

ঝিনাইদহে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ পালিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে। কিন্তু এবার এমন এক সময়ে ৪৯তম স্বাধীনতা দিবস সামনে এল, যখন নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে বাংলাদেশসহ সারা বিশ্ব আক্রান্ত।
তাই ঝিনাইদহে সীমত আকারে পালিত হোল মহান স্বাধীনতা দিবস। সকালে শহরের প্রেরণা-৭১ চত্বরে স্বাধীনতার মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম),জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার সহ জেলা প্রশাসন,জেলা পুলিশ ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।