সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন’র শাহাদৎ বার্ষিকী পালন | চ্যানেল খুলনা

মোংলা পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন’র শাহাদৎ বার্ষিকী পালন

মোংলা প্রতিনিধিঃ মোংলা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মোংলাপোর্ট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিক্ষানুরাগী-রাজনীতিক শহীদ আব্দুল বাতেন’র ১৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মোংলা নাগরিক সমাজের আয়োজনে ১৮ মার্চ বুধবার বিকেলে কবরস্থান জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম দুলাল। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মোতালেব, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, মরহুম আব্দুল বাতেন’র সহোদর মোঃ মাহে আলম ও মোঃ সরোয়ার হোসেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বাবুল খান, আব্দুস সালাম ব্যাপারী প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন সৎ রাজনীতিক শিক্ষানুরাগী শহীদ আব্দুল বাতেন মোংলার মানুষের হৃদয়ের মনিকোঠায় আজীবন বেঁচে থাকবেন। আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা মোঃ আব্দুর রহমান।##

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।