সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৭৭ শিক্ষার্থীকে স্কুল পোশাক দিলেন ড.লায়ন ফরিদ | চ্যানেল খুলনা

৭৭ শিক্ষার্থীকে স্কুল পোশাক দিলেন ড.লায়ন ফরিদ

sdr

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: রামপালে একটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে বড়দিয়া হাজী আরিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ৭৭ শিক্ষার্থীর হাতে স্কুল পোশাক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এছাড়া এ সময় বিদ্যালয়ের ১২জন কৃতি শিক্ষার্থীকেও সম্মাননা দেয়া হয়। বিশিষ্ট সমাজসেবক শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহায়তায় শিক্ষার্থীদের স্কুল পোশাক বিতরণ ও এ সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আজম আলী, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল, সাবেক সভাপতি শেখ মো: সাইফুজ্জামান, সদস্য সুবোধ কুমার পালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন দীর্ঘ প্রায় এক যুগ ধরে দুস্থ-অসহায় জনগোষ্ঠীর মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা সেবার মধ্যদিয়ে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।