সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রযোজক, অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কারিশমার! | চ্যানেল খুলনা

প্রযোজক, অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কারিশমার!

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রযোজক এবং অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আরেক তারকা রবিনা ট্যান্ডন। আর ঘনিষ্ঠ সর্ম্পকের কারণেই তাকে বার বার বিভিন্ন প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আন্দাজ আপনা আপনায় তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু আন্দাজ আপনা আপনার সেটে তাদের একসঙ্গে শ্যুটিং করতে দেখা গেলেও, দুজনের মধ্যে কোনও কথা ছিল না। সম্প্রতি এক সাক্ষাতকারে এমনই জানান রবিনা ট্যান্ডন।|
তিনি বলেন, আন্দাজ আপনা আপনার শ্যুটিংয়ের সময় তার সঙ্গে কারিশমা কাপুরের ঠাণ্ডা লড়াই চলছিল। ফলে কারিশমার সঙ্গে তার কোনও কথাবার্তা ছিল না ওই সময়। তবে শুধু আন্দাজ আপনা আপনা-ই নয়, রবিনা ট্যান্ডনের সঙ্গে করিশ্মা কাপুরের ঠাণ্ডা লড়াইয়ের কথাও সে সময় বেশ প্রচারিত ছিল বি টাউনে।

কারিশমা কাপুর নাকি তাকে চার চারটি বড় প্রজেক্ট থেকে বাদ দিয়েছেন।

রবিনা অভিযোগ করেন, ৯০এর দশকে বিভিন্ন প্রযোজক ও অভিনেতাদের সঙ্গে করিশ্মার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই কারণেই তাকে পরপর চারটি বড় প্রজেক্ট থেকে করিশ্মা বাদ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। যদিও রবিনার অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি কাপুর।

সম্প্রতি মেন্টালহুড দিয়ে ফের কামব্যাক করছেন কারিশমা কাপুর। শুধু তাই নয়, মেন্টালহুড দিয়েই ওয়েব সিরিজে প্রথম পা রাখছেন এই অভিনেত্রী ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।