সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কালিয়ায় মসজিদের সানসেট ধসে শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

কালিয়ায় মসজিদের সানসেট ধসে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্কঃনড়াইলের কালিয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাসের মৃত্যুর শোক কাটতে না কাটতেই তারই বাড়ির পাশে তৃতীয় শ্রেণির ছাত্র আকাশ মোল্যা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।স্কুলে যাওয়ার পথে কালিয়া বাজারের পুরনো কেন্দ্রীয় জামে মসজিদ ভাঙ্গার সময় সানসেটের একটি অংশ ধসে পড়ে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালের দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আকাশ মোল্যা কালিয়া পৌরসভার বড়কালিয়া গ্রামের হোসাইন মোল্যার ছেলে।এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শী ও আকাশের পারিবারিক সূত্রে জানা যায়,ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক কালিয়া মডেল জামে মসজিদ নির্মাণের জন্য স্থানীয়রা ও উপজেলা প্রশাসন কালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের জায়গাটি নির্ধারণ করেন।

মসজিদটি নির্মাণের জন্য নড়াইল গণপূর্ত বিভাগ যথারীতি টেন্ডার আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়।বাজার জামে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের পুরনো ভবনটি নিলামে বিক্রি করেন।পরে পুরনো মসজিদটি গত কয়েকদিন ধরে ভাঙার কাজ শুরু হয়।

মঙ্গলবার সকাল ৯টার দিকে শিশু আকাশ মোল্যা বাজার জামে মসজিদ সংলগ্ন উত্তরে পায়ে চলা সরু পথ দিয়ে স্কুলে যাচ্ছিল।ওই সময় পূর্বে ভেঙ্গে থাকা জানালার একটি সানসেট ধসে পড়লে তার নিচে সে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কালিয়ার ইউএনও মো.নাজমুল হুদা বলেন,নিহত স্কুলছাত্রের পরিবাররটি গরিব ও আসহায়।তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে এক লাখ টাকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।’কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম  বলেন,কেউ অভিযোগ করেননি।লাশেরও ময়নাতদন্ত করা হয়নি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

খুলনার তিনজন পটুয়াখালীর ব্যাংকে ছিনতাই চেষ্টায় আটক

চায়ের দোকানির সততার উজ্জ্বল দৃষ্টান্ত , ফেরত দিলেন ফেলে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।