সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটের কচুয়ায় ডাকাতি করতে গিয়ে এক ডাকাত গনপিটুনিতে নিহত | চ্যানেল খুলনা

বাগেরহাটের কচুয়ায় ডাকাতি করতে গিয়ে এক ডাকাত গনপিটুনিতে নিহত

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের কচুয়া উপজেলায় ডাকাতি করতে গিয়ে গন পিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক ডাকাত (৩৪) মারা গেছে। এ সময়ে আরও ২ জন আহত হয়। সোমবার ভোরে কচুয়া উপঝেলার বারইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়ীতে এই ঘটনা ঘটে। অপর আহতরা হলো আব্দুল কাদের হাওলাদারের ছেলে মোহিত হাওলাদার (৩২) ও মহাসিন হাওলাদার (৩৭)। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সর্দার ইকবাল হোসেন জানান, এদিন ভোরে কয়েকজন ডাকাত উপজেলার বারইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়ীতে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে জিম্মি করে নগত ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। এ সময়ে বাড়ীর লোকদের চিৎকারে পার্শবর্তী লোকজন ডাকাত দলকে ধাওয়া করে একজনকে আটক করে। এ সময়ে ক্ষুদ্ধ গ্রামবাসীর গনপিটুনিতে এক ডাকাত আহত হন। পরে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ সময়ে ডাকাতদের আটক করতে গিয়ে স্থানীয় ২ যুবক আহত হয় বলে স্থানীয় ইউপি
সদস্য জাকির হাওলাদারের বরাত দিয়ে ওসি সাহেব জানান। নিহত ডাকাতের নাম পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায় নি বলে পুলিশ জানান।
এই ঘটনার পর বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও নিহত ডাকাতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।