সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অবসর ভেঙে আবার খেলবেন শচিন টেন্ডুলকার | চ্যানেল খুলনা

অবসর ভেঙে আবার খেলবেন শচিন টেন্ডুলকার

চ্যানেল খুলনা ডেস্কঃ অস্ট্রেলিয়া বুশফায়ার চ্যারিটি ম্যাচে খেলেছিলেন তিনি। যদিও তাঁর খেলার কথা ছিল না। ওই ম্যাচের জন্য রিকি পন্টিংয়ের দলের কোচ হিসাবে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ক্রিকেটার এলিস পেরির অনুরোধে এক ওভার ব্যাটিং করতে নামেন শচিন টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টারকে ব্যাটিং করতে দেখে ফের রোমাঞ্চিত হয়েছিলেন ক্রিকেট সমর্থকরা।

২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেন শচিন। তার পর শচিন ভক্তদের হা-হুতাশ রয়েছে। প্রিয় ক্রিকেটারকে ব্যাটিং করতে দেখতে পান না তাঁরা। আর সেই আক্ষেপ যাওয়ার নয়।
শচিন টেন্ডুলকার আরও একবার অবসর ভেঙে ফিরছেন। আর এবার খেলবেন দেশের মাটিতে। তাও আবার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার দলের বিরুদ্ধে। ৭ মার্চ মুম্বইতে খেলতে নামবেন শচিন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ হবে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচ এটি। এই সিরিজে মোট এগারোটি ম্যাচ হবে। চারটি ম্যাচ হবে নবি মুম্বাইয়ের ডি ওয়াই প্য়াটেল স্টেডিয়ামে। ফাইনাল হবে ব্রেবোর্ন স্টেডিয়ামে। পুণেতে হবে একটি ম্যাচ। বাকি ম্যাচগুলি মুম্বইয়ের ওয়াংখেড়েতে আয়োজন করা হবে।

২০ মার্চ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা খেলবেন অস্ট্রেলিয়ান লেজেন্ডসদের বিরুদ্ধে।

২২ মার্চ সন্ধ্যে সাতটায় ফাইনাল ম্যাচ হবে। এই সিরিজের সব ম্যাচই অবশ্য হবে সন্ধ্যে সাতটা থেকে। ম্যাচের সময় ধারাভাষ্যকার হিসাবে থাকবেন সুনীল গাওয়াস্কার। বীরেন্দ্র শেহবাগ, যুবরাজ সিং, জাহির খানের মতো প্রাক্তনরা খেলবেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যেও থাকবেন একাধিক তারকা।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।