সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে ১৩’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ | চ্যানেল খুলনা

ঝিনাইদহে ১৩’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রনোদনা হিসাবে ঝিনাইদহে ১৩’শ কৃষকদের মাঝে বিনামুল্যে বিভিন্ন ধরনের সার এবং উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ সার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম প্রমুখ।
শেষে প্রনোদনা হিসাবে সদর উপজেলার ১ হাজার ৭০ জন কৃষককে মুগ বীজ ও রাসায়নিক সার এবং ২’শ ৫৫ জন কৃষকের মাঝে বিনামুল্যে তীল বীজ ও সার দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।