সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফরিদপুরে ইয়াবা তৈরির মেশিন,আটক চার | চ্যানেল খুলনা

ফরিদপুরে ইয়াবা তৈরির মেশিন,আটক চার

চ্যানেল খুলনা ডেস্কঃফরিদপুর শহরতলির রঘুনন্দনপুর পাট্টাদারকান্দি এলাকার ইসলাম মঞ্জিলের বাসার নিচতলায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন ও ২২০পিচ ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ২ জন নরী। মঙ্গলবার দিবাগতরাতে এই ঘটনা ঘটে।এরা হলেন, ফরিদপুরের ভাংগা উপজেলার দিঘলকান্দা গ্রামের মৃত মান্নান শেখের ছেলে ওবাইদুর শেখ, নগরকান্দা থানার ফাইবালিয়া গ্রামের স্বামী-স্ত্রী আনিছুর রহমান ও হ্যাপি বেগম এবং পাবনা জেলার আতাইকুলা থানার ধানুয়াঘাটা গ্রামের মোসাঃ জুলি খাতুন।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে ইয়াবা ও ইয়াবা তৈরির চারটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় ইয়াবা তৈরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই নারী এবং দুই যুবককে আটক করা হয়। আটক ওবাইদুরের নামে ভাংগা থানায় মাদকের মামলা আছে বলেও জানান তিনি। এর আগে গত ২৩ জানুয়ারি ওই পরিবারগুলো বাসাটি ভাড়া নেন বলে জানান বাড়ির মালিক নুরুল ইসলাম।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

১৫০ টাকায় পেট্রোল বিক্রি করে ৫০০০ টাকা জরিমানা দিলেন মুদি দোকানি

জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম পুলিশ হেফাজতে

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

বিরিয়ানি খাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক পলাতক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।