সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
একটা 'থাপ্পড়'ই যথেষ্ট! কেন এ কথা বললেন তাপসী? | চ্যানেল খুলনা

একটা ‘থাপ্পড়’ই যথেষ্ট! কেন এ কথা বললেন তাপসী?

চ্যানেল খুলনা ডেস্কঃ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত থাপ্পড় এর ট্রেলার। আর সেই ট্রেলার দেখে অভিভূত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ট্রেলারের কিছুটা অংশ শেয়ার করে পরিচালক অনুভব সিনহার ছবির বক্তব্যের প্রশংসা করেছেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করে স্মৃতি লিখেছেন, ‘অবশ্যই ছবিটা দেখুন।’ এমনকী তার সঙ্গে উল্লেখ করেছেন, রাজনৈতিক ভাবে মতাদর্শ আলাদা হলেও ছবিটা দেখবেন তিনি। এবং সবাইকে দেখার অনুরোধও করেছেন তিনি।
মহিলাদের ‘আপোষ’ করার প্রসঙ্গ তুলে প্রাক্তন অভিনেত্রী স্মৃতি লিখেছেন, ‘… আপনারা কতজন ভাবেন শুধু গরিব পরিবারের স্ত্রীরাই মার খান। কতজন ভাবেন শিক্ষিত পুরুষ কোনও দিন গায়ে হাত তোলেন না।… তবে মহিলাদের গায়ে হাত তোলা কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। একটা থাপ্পড়ও নয়।’ ট্রেলার সোশ্যাল মিডিয়ায় আসার পর তা অভূতপূর্ব সাড়া কুড়িয়েছে।

এরপর একটু অন্যভাবে ট্যুইস্টের পরিকল্পনা করেছে টিম থাপ্পড়। আমু ও তার স্বামীর এক ঝগড়ার দৃশ্য সামনে এসেছে। সেই দৃশ্যের পর তাপসী দর্শককে বলেছেন, যদি মনে হয় ভুল কিছু দেখানো হচ্ছে তাহলে আপনারা রিপোর্ট করুন।

তবে সেই ক্লিপিংস এর শেষে তাপসী বলেছেন,’শুধুমাত্র একটা থাপ্পড়…আর জাস্ট কিচ্ছু না’। ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিনেমা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।