সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পুলিশকে ‘জনতার পুলিশ’ হওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের | চ্যানেল খুলনা

পুলিশকে ‘জনতার পুলিশ’ হওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

চ্যানেল খুলনা ডেস্কঃ পুলিশ সদস্যদেরকে ‘জনতার পুলিশ’ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপির ৪৫ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

পুলিশের উপর আস্থা রাখায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আস্থা অর্জনই ডিএমপির একমাত্র লক্ষ্য।

তিনি বলেন, আমরা ৪৪ বছর ধরে চেষ্টা করেছি, জনতার পুলিশ হতে। বিশ্বাস ও ভালোবাসার উপরে একজন পুলিশ সদস্যের কিছু পাওয়ার থাকে না। আমরা চেষ্টা করেছি রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে। আর সেই লক্ষ্যেই আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ঢাকা শহরকে নিরাপদ রাখতে ডিএমপি সদস্যরা ৭ দিনই ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি ঢাকার প্রত্যেকটি থানাকে বিশ্বাস ও আস্থার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে। আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়।

এসময় আইজিপি ডিএমপির গৌরবময় সেবার ৪৫ বছর উপলক্ষে র‍্যালির উদ্বোধন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।