সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় আলেয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

পাইকগাছায় আলেয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় আলেয়া হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নিহতের গ্রামের বাড়ী সংলগ্ন শ্রীকন্ঠপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় জনগণ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম সরদার, মোঃ ইউনুস সরদার, আলমগীর গাজী, ছাত্রলীগনেতা আব্দুল
কুদ্দুস, নিহতের মা বিবিজান বেগম। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি গভীর রাতে কলমিবুনিয়া গুচ্ছ গ্রামের মৃত শাহজাহান গাজীর স্ত্রী আলেয়া বেগমকে পাশবিক নির্যাতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। ঘটনায় জড়িত সন্ধিগ্ধ আসামী শ্রীকন্ঠপুরের মৃত মেহের আলী বিশ্বাসের ছেলে আরশাদ বিশ্বাস সহ কয়েকজনের নামে থানায় মামলা হয়। তাদেরকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।