সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মাঝ নদীতে ওয়াটার বাসে নবজাতকের জন্ম | চ্যানেল খুলনা

মাঝ নদীতে ওয়াটার বাসে নবজাতকের জন্ম

চ্যানেল খুলনা ডেস্কঃভোলা ইলিশা রুটের ওয়াটার বাস এ্যাডভেঞ্চার-৫ এ জন্ম নিলো এক নবজাতক। শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা থেকে ইলিশার উদ্দেশে ছেড়ে আসা ওয়াটার বাস এ্যাডভেঞ্চার-৫ এ জন্ম নিলো এক ফুটফুটে ছেলে শিশু।

এ্যাডভেঞ্চার-৫ এর ভোলার এরিয়া ম্যানেজার এনামুল হক সবুজ জানান, ঢাকা থেকে ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়াটার বাসে আছমা বেগম নামে এক গর্ভবতী নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওয়াটার বাসের কর্মকর্তারা তাকে কেবিনে নিয়ে যায়। এ সময় ওয়াটার বাসের মাস্টার এ্যাডভেঞ্চারের যাত্রীদের উদ্দেশে ঘোষণা দিয়ে বলেন, ওয়াটার বাসে যদি কোনো সেবিকা থেকে থাকে তাহলে তাকে সাহায্য করতে। এরপর ওয়াটার বাসের কর্মকর্তা ও যাত্রীদের সহযোগিতায় জন্মগ্রহণ করে এক ছেলে নবজাতক।

এ সময় এ্যাডভেঞ্চার-৫ এর সুপারভাইজার মো. রমজানসহ কর্মকর্তা ও কর্মচারীরা মা ও শিশুকে সুস্থ রাখতে সর্বাত্মক সহযোগিতা করেন এবং ইলিশা ঘাটে মা ও নবজাতকের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখেন। তিনি আরও জানান, নবজাতক শিশু ও তার মা যতদিন বেচেঁ থাকবে এ্যাডভেঞ্চারে যাতায়াতে কোনো টাকা নেওয়া হবে না বলে নিশ্চিত করেন।

উল্লেখ্য, গৃহবধূ আছমা বেগমের বাড়ি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ সংলগ্ন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।