সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুর্নীতি কমেছে বাংলাদেশে | চ্যানেল খুলনা

দুর্নীতি কমেছে বাংলাদেশে

চ্যানেল খুলনা ডেস্কঃদুর্নীতির ধারণা সূচক-২০১৯ অনুযায়ী বাংলাদেশে দুর্নীতি সামান্য কমেছে। বাংলাদেশ ১৩তম থেকে এক ধাপ এগিয়ে ১৪তম অবস্থানে এসেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য দেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই প্রতিবছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) ২০১৯ প্রতিবেদন প্রকাশ করা হয়।

১০০ নম্বরের মানদণ্ডে এবার বাংলাদেশের স্কোর ২৬। ২০১৮ সালেও একই স্কোর ছিল। বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০১৯ সালের দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে বার্লিনভিত্তিক টিআই এ সূচক প্রকাশ করেছে।

২০১৯ সালে বাংলাদেশ তালিকার সর্বনিম্ন থেকে গণনা ও স্কোর অনুযায়ী ১৮০ দেশের মধ্যে ১৪তম অবস্থানে রয়েছে। যা সিপিআই ২০১৮ থেকে এগিয়ে। সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশ ১৪৬তম। এখানে গত বছরের তুলনায় ৩ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

এশিয়া প্যাসিফিকের ৩১ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে। দক্ষিণ এশিয়ার ৮ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।