সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জের চিংড়াখালী ইউপি মেম্বারকে পিটিয়ে পুলিশে সোপর্দ | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জের চিংড়াখালী ইউপি মেম্বারকে পিটিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে সোহেল খান(৪৫) নামে ইউনিয়ন পরিষদের এক মেম্বারকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। শনিবার দিবাতগ রাত ১২টার দিকে পুলিশ তাকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে। বড়জামুয়া গ্রামের খলিল খানের ছেলে সোহেল খান চিংড়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সোহেল খানের মা রাহিলা বেগম ও স্ত্রী শিমুল বেগম বলেন, জমিজমা সংক্রান্ত শত্রুতার কারণে একই এলাকার খবির খা, কালাম খার নেতৃত্বে ৮/১০ জন পরিকল্পিতভাবে সোহেলকে মারপিট কওে পুলিশে সোর্পদ করেছে। সোহেল খান ইউনিয়ন যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক বলেও দাবি করেছেন তার মা ও স্ত্রী।
তবে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম বলেন, অনৈতিক কর্মকান্ডের কারণে অনেক আগেই সোহেল খানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলে তার সদস্য পদও নেই।

এ বিষয়ে থানার এসআই দিপংকর দাস বলেন, সোহেল খানকে মারপিট করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। তার বিরুদ্ধে ২০১৯ সালে ১৮ ডিসেম্বর রাসেল খার স্ত্রী শিমুল বেগম বাদি হয়ে সোহেল খানকে প্রধান আসামি করে মারপিট ও হামলার ঘটনায় মামলা দায়ের করেছে যার নম্বর ২৯। সেই মামলার সোহেল ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ হেফাজতে হাসপাতালে তার চিকিৎসা চলছে। তাকে গ্রেফতার করা হয়েছে। সোহেল খানের বিরুদ্ধে এছাড়াও হত্যা, চাঁদাবাজি, মাদকসহ ৮/১০টি মামলা রয়েছে বলেও এ কর্মকর্তা জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।