সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ঝিনাইদহে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে রোববার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আলহাজ্জ্ব মসিউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাবলু ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ আলাউল হক আলো,কৃষক দল খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাদশা,ডাঃইব্রাহিম রহমান বাবু, বিএনপি নেতা এনামুল কবির মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী,জেলা সেচ্ছা সেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রণক,শ্রমিক দলের সভাপতি আবু বক্কর, তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-
সাধারণ সম্পাদক আজিজুল হক লিটন ,তারেক জিয়া প্রজন্ম দল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম,জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমেন, জিয়া পরিষদের সাধারন সম্পাদক সিরাজুল হক, শ্রমিকদল নেতা মনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, প্রমূখ।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী।
এসময় বক্তারা, বক্তারা, বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে তার নি:শর্ত মুক্তি দাবী করেন।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইলে মারধরের ভিডিও দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে—রিকশাচালক আজিজুরের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।