সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধের দাবীতে র‌্যালী | চ্যানেল খুলনা

ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধের দাবীতে র‌্যালী

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার
বিক্রি বন্ধের দাবীতে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ওয়েলফেয়ার
এফোর্টস (উই) নামের একটি সংগঠনের আয়োজনে বুধবার (১ জানুয়ারি)
সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে
মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু,
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, ওয়েলফেয়ার
এফোর্টস (উই)’র শরিফা খাতুন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু,
সাবেক উপাদ্যক্ষ এন এম শাহজালালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, অস্বাস্থ্যকর
খোলা খাবার বিক্রি বন্ধের দাবী জানান। সেই সাখে বিক্রেতাদের স্বাস্থ্য সম্মত
উপায়ে খাবার বিক্রি করার পরামর্শ প্রদাণ করা হয়।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইলে মারধরের ভিডিও দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে—রিকশাচালক আজিজুরের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।