সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করছে: জিএম কাদের | চ্যানেল খুলনা

জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করছে: জিএম কাদের

অবক্ষয়ের রাজনীতি দেশের যুবসমাজকে ধ্বংস করছে: জিএম কাদের

চ্যানেল খুলনা ডেস্কঃজাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করছে। দেশের মানুষ এখনো জাতীয় পার্টিকে আশা-আকাংখা পূরণের অন্যতম শক্তি মনে করে।

তিনি বলেন, দেশের মানুষ বিশ্বাস করে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশের মানুষ ভালো ছিলেন। পল্লীবন্ধুর শাসনামলে দেশে মানুষের জীবনের নিরাপত্তা ছিলো, ব্যবসা-বানিজ্যের পরিবেশ ছিলে। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিস্তার ছিলো না। তাই দেশের মানুষ এখনো বিশ্বাস করে জাতীয় পার্টিই দেশ ও দেশের মানুষের কল্যাণে অন্যতম শক্তি। দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় মটর শ্রমিক পার্টি নেতৃবৃন্দ জাতীয় পার্টির নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ-কে ফুলের শুভেচ্ছা জানান। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি বলেন, জাতীয় পার্টি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। জাতীয় পার্টি মানুষের আস্থা অর্জন করে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে।

জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি মোস্তাকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির নেতা গোলাম কিবরিয়া টিপু, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার দিলারা খন্দকার, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, মোস্তাকুর রহমান মোস্তাক, আহসান আদেলুর রহমান এমপি, এস.এম. ইয়াসির, সুলতান মাহমুদ, এম.এ. রাজ্জাক খান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরে জাতীয় পার্টির বিভিন্ন জেলা, বিভাগ ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় পার্টির নব-নির্বাচিত চেয়ারম্যান ও মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।