সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে হালচাষ | চ্যানেল খুলনা

গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে হালচাষ

চ্যানেল খুলনা ডেস্কঃসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে জমি হালচাষ করছেন এক কৃষক। সৌখিন কৃষকরা ঘোড়া দিয়ে জমি আবাদ করলেও কয়েক বছর ধরে ট্রাক্টরের দখলে চলে গেছে জমি আবাদ। গরু ও লাঙল দিয়ে হালচাষ এখন প্রায় বিলুপ্তির পথে। এতে কমে গেছে দিন মজুরের কদর। বেড়েছে ট্রাক্টরের কদর। বাংলা পৌষ মাসের শুরুতে উপজেলার প্রতিটি হাওরে বোরো আবাদের ধুম পড়েছে। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে গত কয়েক দিন ধরে জমি পরিচর্চা, হালচাষ ও ধানের চারা রোপণ শুরু করেছে কৃষকরা। কোথাও জমির মালিক নিজে জমি আবাদ করছেন। আবার কেউ কেউ দিনমজুর শ্রমিকদের দিয়ে জমি আবাদ করাচ্ছেন।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, এবার জগন্নাথপুরে বেশি জমি আবাদ করা হয়েছে। জমি আবাদে আমরা কৃষকদের উৎসাহিত করছি এবং সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। এতে কৃষকরা আরও উৎসাহিত হয়ে বেশি জমি আবাদ করছেন। এবার জগন্নাথপুরে প্রায় ২০ হাজার হেক্টর জমি আবাদ করা হচ্ছে। প্রকৃতি অনকূলে থাকলে ৭২ হাজার মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।