সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নারায়ণগঞ্জে বিমানের ৬ হাজার লিটার জ্বালানি উদ্ধার, আটক ১ | চ্যানেল খুলনা

নারায়ণগঞ্জে বিমানের ৬ হাজার লিটার জ্বালানি উদ্ধার, আটক ১

চ্যানেল খুলনা ডেস্কঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ছয় হাজার লিটার বিমানের জ্বালানি তেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। এ সময় চোরাই তেল সংগ্রহের অভিযোগে ইসমাইল ওরফে রিপন নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বাসস্ট্যান্ড সুমিলপাড়া এলাকায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা। এ সময় বিমানের ২৯ ব্যারেল জ্বালানি তেল মজুদ করার অভিযোগে তেল চোর সিন্ডিকেটের সদস্য রিপনকে আটক করে। এ ঘটনায় বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের দাবি উদ্ধারকৃত জ্বালানি বিমানে ব্যবহার করা হয়। একটি সংঘবদ্ধ চক্র সিদ্ধিরগঞ্জের পদ্মা ও মেঘনা ডিপো থেকে দীর্ঘদিন যাবত এই জ্বালানি তেল চুরি করে আসছে। উদ্ধার হওয়া জ্বালানির মূল্য ৪ লাখ টাকার ওপরে হবে বলে ধারণা র‌্যাবের।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।