সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাট পৌর শহরে পূর্ব ‘বিরোধের জেরে’ যুবককে পিটিয়ে হত্যা | চ্যানেল খুলনা

বাগেরহাট পৌর শহরে পূর্ব ‘বিরোধের জেরে’ যুবককে পিটিয়ে হত্যা

চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাট পৌর শহরে পূর্ব বিরোধের জেরে এক যুববকে পিটিয়ে হত্যা করা হয়েছে।বাগেরহাট মডেল থানার ওসি মো.মাহাতাব উদ্দীন জানান, বাগেহাটের পৌর শহরের কৃষ্ণনগর এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনায় আহত ৩৬ বছর বয়সী হেলাল আকন শুক্রবার সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত হেলাল আকন বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকার শাহজাহান আকনের ছেলে।
নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাঠিসোটা নিয়ে একদল লোক হেলালকে এলোপাতাড়ি পিটিয়ে বাড়ির অদূরে ফেলে রেখে চলে যায়।
পরে তার চিৎকার শুনে বাড়ির ও স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলালকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হেলালের মাথায় গুরুতর আঘাত ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
ওসি বলেন, হেলালের সঙ্গে স্থানীয় কিছু লোকের পূর্ব বিরোধ রয়েছে। এর জেরে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী হেলালের সঙ্গে কাদের সাথে বিরোধ ছিল তা অনুসন্ধান করতে পুলিশ কাজ শুরু করেছে।লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান
বাগেরহাট মডেল থানার ওসি মো.মাহাতাব উদ্দীন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে পিআরএফ : নৌ-পরিবহন উপদেষ্টা

ফকিরহাট আট্টাকী শীতলাতলায় ৫টি মন্দির ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।