সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় ইয়াবাসহ এক নারী আটক | চ্যানেল খুলনা

মোংলায় ইয়াবাসহ এক নারী আটক

মোংলা(বাগেরহাট)প্রতিনিধি:: মোংলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৩৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। আটক মাদক ব্যবসায়ীর নাম সাথী আক্তার (৩০)।
মোংলার শেলাবুনিয়ার এ্যানিওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মেজর এ এম আশরাফুল ইসলাম পিপিএম ও এএসপি তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে র‍্যাবের একটি অপারেশন টিম পৌর শহরের এ্যানিও পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাথী আক্তারের শরীর তল্লাশী করে ৫৩৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করে। র‍্যাবের কর্মকর্তা এএসপি তোফাজ্জেল হোসেন জানান, সাথী আক্তার দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তার সম্পর্কে আগে থেকেই র‍্যাবের কাছে তথ্য ছিল। আটক সাথী এ্যানিওপাড়া এলাকার বাসিন্দা আল আমিনের স্ত্রী।
আটক নারী মাদক ব্যবসায়ী সাথীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে মোংলা থানায় স্থানান্তর করা হয়েছে। র‌্যাব কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, মাদকসহ সকল অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।