সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ঝরল তাজা এক প্রাণ | চ্যানেল খুলনা

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ঝরল তাজা এক প্রাণ

চ্যানেল খুলনা ডেস্কঃরেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ময়মনসিংহ নগরীতে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে নগরীর কৃষ্টপুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে রেলওয়ে পুলিশ।লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন দৈনিক অধিকারকে জানান, মঙ্গলবার বিকালে অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে ময়মনসিংহ রেল স্টেশন সংলগ্ন কৃষ্টপুর এলাকায় একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।